শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

প্রথম ধাপে কলেজ পেল সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ পেয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে তিন লাখ তিন হাজার ৯৯ জন রয়েছে। এ ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করেছিল। তার মধ্যে ৬৪ হাজার ৯৭২ জনের ভাগ্যে কলেজ মেলেনি। গতকাল মঙ্গলবার রাতে একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এ তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ বলেন, একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এতে সারাদেশে ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করে। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন। ঢাকা বোর্ডে তিন লাখ তিন হাজার ৯১ আবেদনকারীর মধ্যে দুই লাখ ৮৮ হাজার ২৯৮ জন ভর্তির সুযোগ পেয়েছে। তিনি বলেন, প্রথম ধাপে আবেদন করেও ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হয়নি ৬৪ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন জিপিএ-৫ প্রাপ্ত রয়েছে। ভালো কলেজগুলোতে আসনের অতিরিক্ত আবেদন হওয়ায় তারা প্রথম ধাপে পছন্দের কলেজে ভর্তির সুযোগ পায়নি। তবে তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। পাশাপাশি অনুমোদিত ১৪৮টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আবেদন করেনি। শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একই সঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চায়নের জন্য সংগ্রহ করতে হবে। আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও একাদশ শ্রেণিতে ভর্তির ফল জানা যাবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রথম ধাপে মনোনীত হওয়া শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।  বোর্ডের সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রথম ধাপে আবেদন করেছে à§§à§© লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। আবেদনের শেষ সময় ছিল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। ভর্তি কার্যক্রম চলবে à§§à§« সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের www. xiclass admission ওয়েবসাইটে আবেদন করতে হবে। বিকাশ, নগদ, সোনালী ব্যাংক, টেলিটক এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। 

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করা হবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অনলাইন আপডেট

আর্কাইভ